Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
কুড়িগ্রামে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিল বিএসএফ
Published : Monday, 27 January, 2025 at 11:15 PM, Update: 28.01.2025 12:35:59 AM

এবার বাংলাদেশি সীমান্তে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিল বিএসএফ

এবার বাংলাদেশি সীমান্তে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি নাগরিক আব্দুল মালেকের পাঁকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে ওই পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বড়াইরতল এলাকার আন্তর্জাতিক মেইন সীমানা পিলার নম্বর ৯৪৬/২ এস পিলারের কাছে। 

জানা গেছে, ওই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৬০) পৈতিৃক সূত্রে পাওয়া ৫ শতক জমির ওপর স্ত্রীসহ ছেলে দুলাল ও মিলনকে নিয়ে দীর্ঘদিন থেকে খড়ের ঘর তুলে বসবাস করে আসছিলেন তিনি। 

পরিবারে অভাব অনটনের কারণে কয়েক বছর আগে ঢাকায় পারি জামায় আব্দুল মালেকের পরিবার। সেখানে তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করছেন। অনেক কষ্টে তার জমানো টাকা দিয়ে ১০ থেকে ১৫ দিন আগে ওই ভিটায় একটি টিনশেডের পাকা ঘরের কাজ শুরু করেন। ইতিমধ্যে ৩টি কক্ষের ইটের গাঁথুনির কাজ চলমান রয়েছে।

গত ২১ জানুয়ারি বিকেলে ভারতীয় ১৩৮ ব্যাটালিয়নের অধীনে ঝিকরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা। নোম্যান্স ল্যান্ডে কোনো ধরনের পাকা স্থাপনা নির্মাণ করা যাবে না মর্মে ওই পরিবারটিকে জানান।

আব্দুল মালেকের ছেলে গার্মেন্টস কর্মী দুলাল মিয়া বলেন, আমাদের বাড়ি করার মতো আর কোনো জমি নেই। কিংবা অন্যত্র জমি কিনে বাড়ি করার মতো আমাদের সামর্থ্যও নেই। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে একটি টিনশেড পাকা ঘর নির্মাণ করতে চেয়ে ছিলাম। কিন্ত বিএসএফের বাধায় ঘর নির্মাণ করতে পারছি না। এই তীব্র শীতে ঝুপড়ি ঘরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। 

উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করায় বিএসএফ ঘর নির্মাণ করতে দিচ্ছে না। বিএসএফ বাধা দেওয়ায় আপাতত ঘর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। 

লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন অনন্তপুর ক্যাম্পের নায়েক সুবেদার সফিকুল ইসলাম জানান, বিএসএফের বাধা এবং সীমান্ত থেকে আনুমানিক ৭০ গজের ভেতর নির্মাণ কাজ হওয়ায় এটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকও করেছি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 26 November, 2025
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
পঞ্চগড়ে কনকনে শীতে জবুথবু অবস্থা
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 24 November, 2025
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 12 November, 2025
ঠাকুরগাঁওয়ে ঝোড়ো হাওয়ায় হেলে পড়েছে আমন ধান
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 2 November, 2025
গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Saturday, 20 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up