Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
এ বছরই নির্বাচন হবে, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী
Published : Sunday, 23 February, 2025 at 2:09 AM

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছরের মধ্যে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।  জিয়া তো এমনি এমনি রাষ্ট্রপতি হননি, খালেদা জিয়াও তো এমনি এমনি প্রধানমন্ত্রী হননি। তেমনি তারেক সাহেবের ১৭ বছরের চেষ্টা, উদ্যোগ ও সংগ্রাম চাট্টিখানি কথা না। সে তো প্রধানমন্ত্রী হবেই। ইলেকশনও হবে। এই বছরের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভার সামনের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির খেলা এখনো দেখেন নাই। আজকে এক মাসের ঘটনায় অনেকে মনে করছে কি ফেলে দিলেন, কি হয়ে গেলেন। ৮০০টি ভাই, কারো স্বামী কারো সন্তান এখনো ফিরে আসে নাই। বিএনপি নিয়ে কথা বলেন। দেশের জন্য যদি কেউ জীবন দিয়ে থাকেন শহীদ জিয়াউর রহমান তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বেগম জিয়া ৬টি বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে গেছেন তবু আপোস করেননি।

তিনি আরও বলেন, বেটা কৈ ছিলা? ১৭ বছর নজরে আসে নাই। ৬০ লাখ মামলা। কয়টা মামলা আছে তোমার? ৬০ লাখ মামলার আসামি বিএনপি। ঘরে ঘুমাতে পারে নাই। বনে বাজারে জমির আলে থেকেছে। এই পঞ্চগড়ের স্টুডেন্ট ছেলেটাই হয়তো বাঁচার আশায় ঢাকায় রিকশা চালিয়েছে। এমনি এমনিই বাংলাদেশ মুক্ত হয়ে গেল? এতোই যদি শক্তি, এতোই যদি ক্ষমতা নির্বাচনে বিরোধিতা করেন কেন? পার্টি বানাবেন, ঘোষণা করবেন, সরকার সমর্থন দিবে তারপর বুঝে দেখবেন নির্বাচন করবেন কিনা। বিএনপিকে চিনেন নাই এখনো।

ড. ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাই আপনি ভালো লোক। একটা মর্যাদাশীল লোক। জ্ঞানী-গুনি মানুষ। দেশে বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পড়িয়েন না। বিএনপিকে রাস্তায় নামাইয়েন না। যদি একবার রাস্তায় নামান-ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছি, ফুলের মালা দিয়েই আপনাকে বিদায় করতে চাই। এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 November, 2025
দেশে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
সিসিইউতে বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up