Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, নিরাপত্তা প্রহরীকে গণপিটুনি
Published : Sunday, 9 March, 2025 at 6:00 AM

নিরাপত্তা প্রহরীর সাইফুল ইসলাম

নিরাপত্তা প্রহরীর সাইফুল ইসলাম

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক মাদরাসার নিরাপত্তা প্রহরীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। ওই নিরাপত্তা প্রহরীর নাম মো. সাইফুল ইসলাম (৫০)। পরে যৌথবাহিনীর সদস্যরা আহতাবস্থায় তাকে উদ্ধার করেন।

শনিবার (৮ মার্চ) রাত ৮টায় শহরতলীর গাবতলি এলাকার স্থানীয় একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক।

অভিযুক্ত নিরাপত্তা প্রহরী মো. সাইফুল ইসলাম (৫০) কুমিল্লার জেলার মুরাদনগর এলাকার দুলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মাদরাসাটির ৬ বছর বয়সী ওই শিশুকে শনিবার সন্ধ্যায় যৌন হয়রানি করেন নিরাপত্তা প্রহরী মো. সাইফুল ইসলাম। পরে ওই শিশু ঘটনাটি মাদরাসার শিক্ষক সামসুল ইসলামকে জানালে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নিরাপত্তা প্রহরীকে ধরে গণপিটুনি শুরু করেন। খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে নিরাপত্তা প্রহরীকে উদ্ধার করতে গেলেও পুলিশের ওপর চড়াও হয় জনতা। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় নিরাপত্তা প্রহরীকে উদ্ধার করা হয়।

মাদরাসার শিক্ষক সামসুল ইসলাম বলেন, শিশুটি আমাদের কাছে অভিযোগ করলে বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। এরইমধ্যে স্থানীয়রা ঘটনা জেনে গিয়ে উত্তেজিত হয়ে গণপিটুনি শুরু করে ওই নিরাপত্তা প্রহরীকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনাস্থল হতে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ হতে অভিযোগ পাওয়ার পর ধর্ষণচেষ্টার মামলার প্রস্তুতি চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up