Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটে ■ জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত ■ সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব ■ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ■ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জেন-জিদের উল্লাস ■ হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ■ বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০
Published : Monday, 10 March, 2025 at 11:04 PM

 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে  সংঘর্ষে লিপ্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ বাড়িঘর ভাঙচুর করা হয়। সংর্ঘষে আহতদের মধ্যে ৭ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার চাপরতলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের বাদানুবাদ হয়। পরে তা ঝগড়াতে রূপ নেয়। 

এ নিয়ে গতকাল রোববার প্রথম দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর অন্তত ১০ জন আহত হন। এরই জের ধরে সোমবার দুপুরে দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় উভয় গোষ্ঠীর লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
 
পুলিশ জানায়, মোল্লা গোষ্ঠীর মো. সাজু ও ফকির গোষ্ঠীর আহাদ মিয়ার নেতৃত্বে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন,ফুটবল খেলা নিয়ে চাপরতলা গ্রামে মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। দুদিন ধরেই গ্রামে এ নিয়ে উত্তেজনা চলছিল। এরই মধ্যে দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Sunday, 30 November, 2025
মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 27 November, 2025
বিএনপির প্রার্থীর গণসংযোগে গুলি, নিহত ১
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Monday, 3 November, 2025
৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 1 November, 2025
কাল থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন
নিজস্ব প্রতিবেদক
Friday, 31 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up