Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢুকছে জোয়ার-ভাটার পানি, দীর্ঘ হচ্ছে ভাঙন এলাকা
Published : Friday, 4 April, 2025 at 1:04 PM

নদীর জোয়ার-ভাটার স্রোতে বাড়ছে ভাঙনের পরিধি।

নদীর জোয়ার-ভাটার স্রোতে বাড়ছে ভাঙনের পরিধি।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে গত পাঁচ দিন ধরেই ওঠা-নামা করছে জেয়ার-ভাটার পানি। এতে বাড়ছে ভাঙনের পরিধি।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, উপজেলার নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ বন্ধের জন্য রিং বাঁধের নির্মাণ কাজ চলছে। বেশিরভাগ অংশে বাঁধ দেয়া হয়েছে। আজ পুরো বাঁধের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, জোয়ার ভাটার স্রোতে ভাঙন কবলিত এলাকার দৈর্ঘ্য বাড়ছে। ১৫০ মিটারের জায়গায় ২০০ মিটার দূর দিয়ে রিং বাঁধ দিত হচ্ছে।  
 
গত সোমবার ঈদের দিন সকালে খোলপেটুয়া নদীর জোয়ারের পানির তোড়ে ভেঙে যায় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল আশাশুনির বিছট বেড়িবাঁধ। প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ভেসে যায় কয়েকশ মাছের ঘের। ভেঙে পড়ে কাঁচা ঘরবাড়ি। সেনাবাহিনীর সহযোগিতায় তিনদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের রিং বাঁধের কাজ চলছে।

এলাকাবাসী জানান, বার বার বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হন তারা। বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হচ্ছে বাঁধের ওপর। অনেকে এই ভাঙনে সর্বস্ব হারিয়েছে। তাই অস্থায়ী কিছু নয়, টেকসই বেড়িবাঁধের দাবি জানিয়েছেন পানিবন্দিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিছট বাঁধের আরও কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সেখানে সংস্কার করা না গেলে আরেকটি ভাঙনের কবলে পড়তে হতে পারে নদীপাড়ের মানুষদের।
 
পাউবোর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ‘আজ রিং বাঁধের কাজ শেষ হয়ে যাবে। ভেঙে যাওয়া মূল বাঁধের ডিজাইন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা এলেই মেরামত করা হবে। ঝুঁকিপূর্ণ এলাকায়ও কাজের প্রস্তাব দেয়া হয়েছে।’
 
আর অনুমোদন হলে দু-এক বছরের মধ্যেই টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানালেন এই প্রকৌশলী। 

দেশ সংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
৩ দিন ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
১২ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up