Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটে ■ জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত ■ সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব ■ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ■ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জেন-জিদের উল্লাস ■ হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ■ বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
Published : Tuesday, 8 April, 2025 at 2:13 PM

দুর্ঘটনায় নিহত দুইজন

দুর্ঘটনায় নিহত দুইজন

চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. তানভীর (২৪) ও রফিকুল ইসলাম (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 প্রত্যক্ষদর্শী মো. সাইফুল ও নিহতদের স্বজনেরা জানান, বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন গাছতলা মধ্যপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. তানভীর এবং আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের ইদম মিয়ার ছেলে রফিকুল ইসলাম। পথে সুলতানপুরে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সিএনজিকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তানভীর ও রফিকুল।

এ ঘটনায় আহত অপর দুই যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
আকস্মিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে গিয়ে নিহতদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তারা এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক মো. মাহাবুব আলম বলেন, ‘ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। তবে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে এবং চালক পুলিশের হেফাজতে রয়েছেন।’

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
শাহবাগে পিজি হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ক্ষুধায় কাঁদছে শিশু, পকেটে টাকা নেই বাবার!
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
বিজয়নগরে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Friday, 21 November, 2025
ভূমিকম্পে ঢাকা মেডিকেলে ২০ আহত ভর্তি
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up