Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস
Published : Saturday, 19 April, 2025 at 8:43 PM

ব্রডব্যান্ড ইন্টারনেট

ব্রডব্যান্ড ইন্টারনেট

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি মাসে ৫০০ টাকায় সর্বনিম্ন ৫ এমবিপিএস এর পরিবর্তে ১০ এমবিপিএস দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক। 

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আইএসপি অ্যাসোসিয়েশনগুলোর মাসে ৫০০ টাকায় ৫ এমবিপিএস গতির পরিবর্তে ১০ এমবিপিএসের ইন্টারনেট দেয়ার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব। 

তিনি বলেন, এই দামে সবাই ইন্টারনেট দিচ্ছে কিনা তা আপনাদেরই মনিটর করতে হবে। আমরা চাই অতি দ্রুতই সর্বনিম্ন গতি হিসেবে ২০ এমবিপিএস।

পরে ফেসবুকে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, আইএসপি অ্যাসোসিয়েশনগুলোর প্রতিশ্রুতি মতে এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে ৫ এমবিপিএসের নিম্ন গতিকে ব্রডব্যান্ডের স্বীকৃতি বাতিলের পথ সুগম হলো। 

তিনি লিখেছেন, আমরা চাই অতি দ্রুতই সর্বনিম্ন গতি হিসেবে ২০ এমবিপিএসের নিশ্চয়তা দেওয়া হবে। এজন্য ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডারদের অ্যাকটিভ শেয়ারিংসহ প্রয়োজনীয় পলিসি সাপোর্ট দিতে পলিসিগত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

গোলটেবিল বৈঠকে আর বক্তব্য রাখেন- বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবির কোম্পানি সেক্রেটারি ও চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, টেলিটকের এজিএম সাইফুর রহমান খান, ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মোস্তফা মামুন হোসেন, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির, আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞা, টিআরএনবি সভাপতি সমীর কুমার দে, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। বৈঠকে কি-নোট পেপার উপস্থাপন করেন টিআরএনবির সাংগঠনিক সম্পাদক আল-আমীন দেওয়ান।

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সর্বনিম্ন ১০ এমবিপিএস হলে গ্রাহকদের সাথে প্রতারণা করা হবে মন্তব্য করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। 

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, সরকার ইতিমধ্যে সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহারে গ্রাহক বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করেছে। তাছাড়া ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এমনিতেই বাংলাদেশের গ্রাহকরা আইটিসির মাধ্যমে যে ব্যান্ডউইথ ব্যবহার করেন, তা আসলে ইন্টারনেট নয়। এটি এক ধরনের ইন্টারটেইনমেন্ট ইন্টারনেট বলা যেতে পারে। ভারত থেকে কিনে আনছে মাত্র ৮০ টাকায় ১ জিবিপিএস, অথচ আমরা কিনছি লাখ টাকায়। আমরা প্রত্যাশা করেছিলাম সর্বনিম্ন গতি হবে ২০ এমবিপিএস এবং সর্বোচ্চ হবে ১০০ এমবিপিএস। 

সংগঠনটির সভাপতি বলেন, বিটিআরসি যদি এই সিদ্ধান্ত গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হয়, তা হবে অন্যায় এবং অযৌক্তিক। এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ভয়াবহ লোডশেডিংয়ে ৮ জেলা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 21 October, 2025
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up