Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ
Published : Saturday, 10 May, 2025 at 6:16 AM

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ

অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনের পাশে সমাবেশে করেন তারা।

মিছিলে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো, একসাথে’, ‘ ব্যান ব্যান, আওয়ামী লীগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। 

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, আমরা বিগত ১৬ বছরের অধিক সময় ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি। গুম ও নির্যাতনের মাধ্যমে শেখ হাসিনা তার পিতার মতোই এক স্বৈরাচারের মূর্ত প্রতীক হয়ে উঠেছিল। 

আমরা সর্বশেষ দেখতে পেয়েছি, গত জুলাই-আগস্টে ছাত্রজনতার ওপর আওয়ামী লীগের হামলায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন এবং তেত্রিশ হাজার মানুষ আহত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এরপরেও আপনারা যদি আওয়ামীলীগকে পুনর্বাসনের বিন্দুমাত্র চেষ্টা করেন, তাহলে আমরা ৫ আগস্টের মতো ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি দিতে বাধ্য হবো।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, যে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী রাজনীতি করেছে, ২০১৩ সালে শাপলায় গণহত্যা চালিয়েছে, এদেশে বারবার গুম, খুন ও রাহাজানি চালিয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জাপান, জার্মানি ও ইতালিতে যেভাবে ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল, সেভাবে ২০২৪ সালের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

দেশসংবাদ/এএসএস


আপনার মতামত দিন
ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 8 August, 2026
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Monday, 3 August, 2026
আজ দলগুলোকে জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up