Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ময়মনসিংহে সেতু ভেঙে ১০ গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ
Published : Friday, 30 May, 2025 at 9:37 PM

ময়মনসিংহে সেতু ভেঙে ১০ গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ

ময়মনসিংহে সেতু ভেঙে ১০ গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের মুক্তাগাছায় আয়মন নদীর ওপর নির্মিত গহুর মোল্লা সেতু ভেঙে পড়েছে। এতে ১০ গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় কলসা, গড়বাজাইল, চাপুড়িয়া ভিটিবাড়ীসহ প্রায় ১০ গ্রামের বাসিন্দারা। 

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা ভিটিবাড়ী গ্রামের সেতুটি ভেঙে পড়ে। 

টানা কয়েকদিনের বৃষ্টিতে আয়মন নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এবং অপরিকল্পিত নদী খননের কারণে মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে জানা যায়, গহুর মোল্লার সেতুটি ২০০১ সালের দিকে আয়মন নদীর ওপর নির্মাণ করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। সম্প্রতি সেতুটি সংরক্ষণ না করেই অপরিকল্পিতভাবে আয়মন নদীর খনন কাজ করে পানি উন্নয়ন বোর্ড। 

এতে গোড়ার মাটি সরে গিয়ে সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। যার ফলে গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে নদীর পানির স্রোতের প্রবল ধাক্কায় নিমিষেই সেতুটি ভেঙে পড়ে। 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, এই সেতু দিয়ে স্থানীয় ১০ গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীদের চলাচল। হঠাৎ করে সেতুটি ভেঙে যাওয়ায় হাজার হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ময়মনসিংহে ট্রেনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 November, 2025
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 12 October, 2025
হাসিনার কর্মের শাস্তি দেখার আকুতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
Saturday, 30 August, 2025
বসতঘরে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ
নেত্রকোনা প্রতিনিধি
Sunday, 20 July, 2025
ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 July, 2025
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 22 June, 2025
ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 13 June, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up