Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
মনোনয়ন দ্বন্দ্বে দুপক্ষে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
Published : Sunday, 9 November, 2025 at 10:40 PM

মনোনয়ন দ্বন্দ্বে দুপক্ষে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মনোনয়ন দ্বন্দ্বে দুপক্ষে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দলটির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মনোনয়ন না পাওয়া প্রার্থীর নারী সমাবেশের মঞ্চ, বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

রোববার (৯ নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, গৌরীপুর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। তার পক্ষে অবস্থান নেওয়ায় জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয় ও দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ স্থানীয় চার ব্যক্তিকে আহত করে মনোনয়ন না পাওয়া আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। 

খবর পেয়ে যৌথ বাহিনী চারজনকে অস্ত্রসহ আটক করে। 

এদিকে, পূর্বনির্ধারিত সময়ে রোববার বিকেলে দুই পক্ষই পৌর শহরের আলাদা স্থানে সভার আয়োজন করে। মনোনয়ন পাওয়া ইকবাল পক্ষ গৌরীপুর সরকারি কলেজের হোস্টেল মাঠে ও মনোনয়ন না পাওয়া হিরণ পক্ষ শহরের মধ্যবাজার ধান মহাল এলাকা সভার আয়োজন করে। এদিন বিকেল চারটা থেকে দুই সমাবেশেই নেতাকর্মীরা আসতে শুরু করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষই নিজ নিজ স্থানে মিছিল নিয়ে যাওয়ার পথে সংঘর্ষের ঘটনা শুরু হয়। একে অপরের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

ইকবাল পক্ষের নেতা হাবিবুল ইসলাম খান শহীদ জানান, শান্তিপূর্ণ মিছিল নিয়ে নারী সমাবেশে যাওয়ার পথে হিরণের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এমনকি এম ইকবালের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। 

হিরণ পক্ষের নেতা সুজিত কুমার দাস জানান, ইকবালের উপস্থিতিতে তার নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মিছিল থেকেই সমাবেশস্থলে প্রবেশ করে মঞ্চে থাকা নারীদের ওপর হামলা চালায়। এতে হিরণের স্ত্রী সাঈদা মাশরুরসহ কমপক্ষে ৪০ জন আহত হন। এ সময় মঞ্চ ভাঙচুর ছাড়াও নেতাকর্মীদের ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৮ জন আহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ময়মনসিংহে ট্রেনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 November, 2025
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 12 October, 2025
হাসিনার কর্মের শাস্তি দেখার আকুতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
Saturday, 30 August, 2025
বসতঘরে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ
নেত্রকোনা প্রতিনিধি
Sunday, 20 July, 2025
ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 July, 2025
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 22 June, 2025
ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 13 June, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up