Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ময়মনসিংহে ট্রেনে আগুন
Published : Wednesday, 19 November, 2025 at 12:55 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে ছেড়ে। তবে কেউ হতাহত হয়নি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের সাহসী পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
 
বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে গেছে। অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রয়েছে। এগুলোতে পেট্রলজাতীয় তরল পদার্থ ঢালা হয়েছিল যেন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে আরএনবি’র তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। 

বর্তমানে ময়মনসিংহ জংশন রেলস্টেশনের ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন।

আগুনের বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, স্টেশনের প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। সেখানে এমনিতেই রাতে অনেক অন্ধকার থাকে। এই সুযোগে নাশকতার উদ্দেশ্যে ভোররাতে একদল দুর্বৃত্ত অপকৌশলে গানপাউডার এবং পেট্রল দিয়ে ট্রেনে আগুন দেয়। 

তিনি আরও জানান, আগুন জ্বলতে শুরু করলে আরএনবির তিন সদস্য দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে ধাওয়া দেয়। তবে অন্ধকার থাকায় তাকে ধরা সম্ভব হয়নি। পরে আরএনবি সদস্যরা দ্রুত পানি ছিটিয়ে আগুন নেভায়। যার ফলে বড় ধরনের ক্ষতি থেকে রেলওয়ের সম্পদ রক্ষা পায়। এ ঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ময়মনসিংহে ট্রেনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 November, 2025
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 12 October, 2025
হাসিনার কর্মের শাস্তি দেখার আকুতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
Saturday, 30 August, 2025
বসতঘরে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ
নেত্রকোনা প্রতিনিধি
Sunday, 20 July, 2025
ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 July, 2025
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 22 June, 2025
ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 13 June, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up