Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটে ■ জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত ■ সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব ■ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ■ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জেন-জিদের উল্লাস ■ হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ■ বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
মহাসড়কে ট্রাক উল্টে ২ শতাধিক সিলিন্ডার বিস্ফোরণ
Published : Wednesday, 4 June, 2025 at 10:33 AM

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

সিলেট-চট্টগ্রাম মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া বিরাসার এলাকায় এলপি গ্যাসবাহী ট্রাক উল্টে দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকটি প্রাইভেটকার, ট্রাক ভস্মীভূত হয়েছে। যার ফলে সকাল ৬ টা পর্যন্ত মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।

বুধবার (৪ জুন) ভোর ৪টায় বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় একজন জানান, আশুগঞ্জ-আখাউড়া ৪ লেন রাস্তার নির্মাণ কাজের জন্য বিরাসার এলাকার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সকালে সিলিন্ডারবাহী ট্রাকটি খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে পুরো ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে আশপাশের ৩ থেকে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। 

আরও জানা যায়, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহা-সড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস গণমাধ্যমকে জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
শাহবাগে পিজি হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ক্ষুধায় কাঁদছে শিশু, পকেটে টাকা নেই বাবার!
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
বিজয়নগরে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Friday, 21 November, 2025
ভূমিকম্পে ঢাকা মেডিকেলে ২০ আহত ভর্তি
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up