Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩
Published : Thursday, 5 June, 2025 at 1:29 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগরের লাপাং গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) এবং ফেনী জেলার দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়ের মিয়ার ছেলে লঞ্চের সুকানি নুরুল আলম (৫৫)। তাঁদের মধ্যে আবুল কাশেম ও সোহাগ মিয়া সম্পর্কে আত্মীয়।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাচ্ছিল। এ সময় বাঁশবাজার থেকে আসা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহয় হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোর প্রতিনিধি
Tuesday, 20 October, 2026
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
কক্সবাজার প্রতিনিধি
Saturday, 17 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up