Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন
Published : Thursday, 5 June, 2025 at 2:01 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)- এ কথা বলেছেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ঈদের দিন সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে জামাতের আয়োজন অনুপযুক্ত হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ও সেবা ব্যবস্থা। যেমন- প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বিশাল আয়োজনে ঈদ জামাতের আয়োজন, ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জনের নামাজের ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, অজু, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, পৃথক প্রবেশ ও প্রস্থান গেট, নারী মুসল্লির জন্য পৃথক ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশপথ।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ঈদের দিন থেকে কাজ করবে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী। এবারের ঈদে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে ডিএসসিসি। বৃহস্পতিবার ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ডিএসসিসির প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী, ২০৭টি ডাম ট্রাক, ২০০টি মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। আমরা এবার ৩০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি রেখেছি।’

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে ১ লাখ ৪০ হাজার বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার ও ২২২ গ্যালন স্যাভলন বিতরণ করা হয়েছে। ঈদের জামাত, কোরবানি হাট ও বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘নির্ধারিত স্থানে কোরবানি দিতে এবং বর্জ্য যত্রতত্র না ফেলে সহযোগিতা করতে। নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রশাসক বলেন, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে অংশ নিন, আমরা সর্বোচ্চ নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকায় আসছেন জাকির নায়েক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 October, 2025
জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 6 September, 2025
ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 26 August, 2025
পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক
Sunday, 24 August, 2025
ঈদে মিলাদুন্নবী কবে জানা যাবে সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক
Saturday, 23 August, 2025
দেশের সব মসজিদে আজ বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক
Friday, 25 July, 2025
হজ পালন শেষে ৭৬৭৬৮ হাজি দেশে ফিরেছেন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up