Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সিরাজগঞ্জে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে আহত ১৫
Published : Friday, 6 June, 2025 at 2:06 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৬ জুন) বেলা সোয়া ১২টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘণ্টাব্যাপী মহাসড়কে প্রায় ১ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার এএসআই মো. কিশোর বলেন, ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে রাজশাহী থেকে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসে চালক একাই ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক।

আহত বাসযাত্রীদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর আশঙ্কাজনক অবস্থায় মাইক্রোবাসের চালকসহ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তাৎক্ষনিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

এএসআই কিশোর আরো বলেন, সংবাদ পেয়ে দুপুর ১টার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি মহাসড়কের ওপর থাকায় যানজট দেখা দিয়েছিল। তা উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
Saturday, 19 September, 2026
সাতসকালে সড়কে ঝরল ২ প্রাণ
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 18 September, 2026
চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ফেনী প্রতিনিধি
Wednesday, 16 September, 2026
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 September, 2026
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 September, 2026
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up