Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
Published : Tuesday, 10 June, 2025 at 12:26 PM

বাঁ থেকে নিহত অপু, সাইফুল ও আশিক

বাঁ থেকে নিহত অপু, সাইফুল ও আশিক

নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার তিন বন্ধু মোটরসাইকেলে করে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী যায়। পরে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে বান্দারদিয়া পেট্রলপাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাস মোটরসাইকেলে চাপা দেয়। এতে তিন বন্ধুই গুরতর আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেয়ার পথে অপুও মারা যায়।

নিহতদের বন্ধু ওবায়দুল হক বলেন, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। খেলার সামগ্রী আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায়।

শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তিনজনকে শিবপুর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম বলেন, সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। তিনজনের মরদেহই থানায় আছে। তাদের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up