Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বেলাবোতে সংঘর্ষ, পুলিশের গুলিতে নিহত ১
Published : Thursday, 12 June, 2025 at 4:29 PM, Update: 12.06.2025 4:35:20 PM

গ্রামবাসীর সংঘর্ষ

গ্রামবাসীর সংঘর্ষ

নরসিংদীর বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ধা্ওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের সাইফুল (২৬) নামে ১ জন নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন অন্তত আরও ৫০ জন। 

বৃহস্প্রতিবার (১২ জুন) দুপুরে জেলার বেলাবো উপজেলায় চর বেলাবো ও বেলাবো গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত সাইফুল (২৬) চর বেলাবো গ্রামের জীবন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে বেলাবো মাটিয়াল পাড়া ও চর বেলাবো গ্রামের মধ্যে হোসেন আলী কলেজে মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালিন সময়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খেলে শেষে ফেরার সময় দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরই জেরে আজ বৃহস্পতিবার দুপুরে বেলাবো গ্রাম ও চর বেলাবো গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষে সংঘর্ষে জড়ায়। এতে ঘটসাস্থলেই সাইফুল নামে ১ জন নিহত হন।

খবর পেয়ে বেলাবো থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু দুই পক্ষই মুখোমুখি অবস্থায় নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি বর্ষণ করে। এতে দুই পক্ষের সংঘর্ষে ১১ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাইদুর রহমান শাহজাহান বলেন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব এবং  উপজেলা যুবদল আহ্বায়ক আক্তারের নেতৃত্বে চর বেলাবরে ৪ জনকে কুপিয়ে যখম করে। পরে আজ  সাইফুলকে গুলি করে হত্যা করে পুলিশ।

তবে নিহতের বিষয়টি জানেন না বলে জানিয়েছে বেলাবো থানার অফিসার্স ইনচার্জ মীর মাহাবুবুর রহমান। তিনি  বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে ১১ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলাবো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর-ই-মুশাফকা ফেরদৌস জানান, সাইফুল নামে একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। তার চোখে ও শরীরে একাধিক গুলির আঘাতের রয়েছে। আহত যারা এসেছে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ 


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up