Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন’ স্লোগান দেওয়ায় বিএনপির ১৩ নেতা শোকজ
Published : Wednesday, 25 June, 2025 at 7:02 AM

‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন’ স্লোগান দেওয়ায় বিএনপির ১৩ নেতা শোকজ

‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন’ স্লোগান দেওয়ায় বিএনপির ১৩ নেতা শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির ১৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির জেলা কমিটি। একই অভিযোগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরও ২১ নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হকের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এসব নোটিশ ২১ জুন পাঠানো হলেও বিষয়টি প্রকাশ্যে আসে ২৪ জুন।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ জুন তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার জিয়ারতের সময় ওই নেতাকর্মীদের উপস্থিতিতে “টুকু ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন” স্লোগান দেওয়া হয়। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ করে দেওয়া এই শ্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি বলে বিবেচিত হয়।

চিঠিতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এজন্য ৪৮ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ২০ জুন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একত্রে শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার জিয়ারত ও জুমার নামাজ আদায় করেন। পরে জামায়াত নেতারা চলে গেলে বিএনপির নেতাকর্মীরা মাজারসংলগ্ন মসজিদে মিলাদ মাহফিলে অংশ নেন। এরপর মাজারের পাশের একটি বিদ্যালয় চত্বরে মতবিনিময় সভা এবং রান্না করা খাবার বিতরণ করা হয়।

ঘটনার পরের দিন ২১ জুন রায়গঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নেতারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন এবং শ্লোগানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। এরপর ২২ জুন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী পাল্টা সংবাদ সম্মেলন করে বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up