Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
১৭ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারায় তদন্তে শিক্ষা বোর্ড
Published : Friday, 27 June, 2025 at 8:48 PM

সংগৃহীত

সংগৃহীত

প্রবেশপত্র না পাওয়ায় চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী। এই ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। শুক্রবার (২৭ জুন) প্রতিষ্ঠানটির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তা নজরে আসে কর্তৃপক্ষের।

পরদিন শুক্রবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬ সদস্যের একটি তদন্ত দল প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে অনুসন্ধান চালায়।
তদন্ত শেষে শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান সাংবাদিকদের জানান, ‘অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পাঠদান করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই আজ থেকেই প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, এই অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বঞ্চিত ১৭ শিক্ষার্থীর বিষয়ে শিক্ষা বোর্ড বিশেষ সিদ্ধান্ত নেবে।

তদন্ত টিমে আরো উপস্থিত ছিলেন, উপ-কলেজ পরিদর্শক এমএমএ জামিল সরকার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম মোহাম্মদ হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ খান, জেলা শিক্ষা অফিসার এসএম মোজামেল হাসান এবং জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 26 November, 2025
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
পঞ্চগড়ে কনকনে শীতে জবুথবু অবস্থা
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 24 November, 2025
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 12 November, 2025
ঠাকুরগাঁওয়ে ঝোড়ো হাওয়ায় হেলে পড়েছে আমন ধান
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 2 November, 2025
গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up