Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বরিশালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৫৪ জন
Published : Monday, 7 July, 2025 at 5:03 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাড়ালো ৫ হাজার ৭১৭ জন। এরমধ্যে মারা গেছেন ১৫ জন। সোমবার (৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংক্রমিত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনার হাসপাতালে ৬৩ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে ৯ জন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ২৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, ভোলার হাসপাতালে দুই জন, পিরোজপুরের হাসপাতালে ১৭ জন এবং ঝালকাঠির হাসপাতালে দুইজন।

গত ২৪ ঘণ্টায় দুজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এরমধ্যে সোনিয়া আক্তার (১৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশার আব্দুস সালামের মেয়ে এবং বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলার ইউনুস মোল্লার ছেলে সাইফুল মোল্লা (৩৫)।

বিভাগের ছয় জেলায় জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৫ হাজার ২৮০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪২২ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া আছে। বিভাগের সবগুলো হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন রোগীরা।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবার সচেতনতাই প্রধান কাজ। যার যার অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করলে সংক্রমণ রোধ করা সম্ভব। এ জন্য এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। পানি জমিয়ে রাখা যাবে না। বাসা,বাড়ি আঙিনা, ড্রেনেজ ব্যবস্থা, জলাশয় পরিচ্ছন্ন রাখতে হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 26 July, 2026
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Saturday, 25 July, 2026
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ডেঙ্গুতে একদিনেই ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 November, 2025
ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় নিহত তিন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up