Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রায়পুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
Published : Monday, 21 July, 2025 at 1:00 PM

রায়পুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

রায়পুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এই ঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুন (৫০) ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, গুলির আঘাতে মারা গেছেন ওই নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে কোন্দল চলছিল। তার জেরেই সোমবার ভোরে বালুর চরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হয়। এরপর থেকে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস) কালবেলাকে বলেন, রায়পুর চরাঞ্চালে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up