Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল-জিএস তানভীর
Published : Wednesday, 20 August, 2025 at 2:57 PM

ভিপি আবিদুল-জিএস তানভীর

ভিপি আবিদুল-জিএস তানভীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান। জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির বিভিন্ন পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় তিনি জানান, আন্দোলন চলাকালে ১৫ জুলাই ঢাবিতে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে ছাত্রদলের প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দিচ্ছেন না তারা।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আরিফুল ইসলাম; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এহসানুল ইসলাম; কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা; আন্তর্জাতিক সম্পাদক পদে মো. মেহেদী হাসান; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আবু হায়াত মো. জুলফিকার জিসান; ক্রীড়া সম্পাদক পদে চিম চিম্যা চাকমা; ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. সাইফ উল্লাহ (সাইফ); সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মো. আরকানুল ইসলাম রূপক; স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন; মানবাধিকার ও আইন সম্পাদক পদে মো. মেহেদী হাসান মুন্না মনোনয়ন পেয়েছেন।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদ খালি রাখা হয়েছে সানজিদা আহমেদ তন্বীর সম্মানে।

এছাড়া ছাত্রদলের হয়ে সদস্য পদে নির্বাচন করবেন মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

সংবাদ সম্মেলনে আওয়ামী দোসর শিক্ষাথী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 November, 2025
দেশে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
সিসিইউতে বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up