Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যাত্রীবাহী বাস উল্টে খালে, নিহত ২
Published : Saturday, 6 September, 2025 at 12:59 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীদের অভিযোগ, ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি। এছাড়া পানির তলদেশে কেউ ডুবে আছেন কি না তাও নিশ্চিত বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে রয়েছেন। তাদের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনায় হতাহত কারো নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করেছি। এরমধ্যে দুইজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
Saturday, 19 September, 2026
সাতসকালে সড়কে ঝরল ২ প্রাণ
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 18 September, 2026
চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ফেনী প্রতিনিধি
Wednesday, 16 September, 2026
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 September, 2026
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 September, 2026
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up