Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ কনস্টেবলের আত্নহত্যা
Published : Wednesday, 24 September, 2025 at 1:24 AM

মাদিন খান হৃদয়

মাদিন খান হৃদয়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ক্ষমা করে দিও’ স্ট্যাটাস দেয়া পুলিশ কনস্টেবল মাদিন খান হৃদয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাড়ে ৯ টার দিকে নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নে বন্ধুর শশুর বাড়ী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাদিন খান নরসিংদীর বেলাব উপজেলার চর বেলাব গ্রামের মন্টু খানের ছেলে। তিনি নারায়ণগঞ্জ ডিবি বিভাগে কর্মরত ছিলেন। 

ধারনা করা হচ্ছে, চার বছর আগের মায়ের পছন্দে নীলাকে বিয়ে করেন মাদিন। এরপর বেশ কিছুদিন সুখে-শান্তিতে চললেও বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে বনিবানা হচ্ছে না। এই জেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় মাদিন।

শেষ ফেসবুক স্ট্যাটাসে মাদিন লেখেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি। ‘শুধু একজনের কাছে ক্ষমার অযোগ্য আমি তাও ক্ষমা চাচ্ছি, জীবনের শেষ ইচ্ছে’

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up