Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হবিগঞ্জে হত্যা মামলায় একজনের আমৃত্যু, ১৪ জনের যাবজ্জীবন
Published : Tuesday, 14 October, 2025 at 3:13 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হবিগঞ্জে চাঞ্চল্যকর জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যাকাণ্ডের এক যুগ পর রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসূফ এ রায় ঘোষণা করেন। 

রায়ে মামলার প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ২ জনকে খালাস ও ৩ জন রায়ের পূর্বেই মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। মৃতরা হল- আকবর হোসেন, শাহজাহান ও আব্দুল কাইয়ুম এবং খালাস পাওয়ারা হল, জুয়েল মিয়া ও বুলবুল মিয়া। 

রায় ঘোষণার পর আসামিদের হাজতে নেওয়ার সময় জয়বাংলা শ্লোগান দিলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ দ্রুত আসামিদেরকে খানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ জুন হবিগঞ্জ শহরের পুরান মুন্সিফী এলাকায় পূর্ব বিরোধের জের ধরে জামায়াত নেতা মুহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।  

এ ব্যাপারে নিহতের বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে ২৩ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডি'তে স্থানান্তর করা হয়। সিআইডি ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর ১৯ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।  এর মধ্যে ৩ জন মারা গেছেন এবং ২ জন বেকসুর খালাস প্রদান করেন বিচারক। মামলায় ২১ জনের সাক্ষগ্রহণ করে আদালত।

এ বিষয়ে রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পিপি এড. গুলজার খান জানান, বিজ্ঞ বিচারক আসামিদের উপস্থিতিতে ১ জনের আমৃত্যু ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up