Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চাকসু: ভোট নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষের বাড়তি নজরদারি
Published : Wednesday, 15 October, 2025 at 11:00 AM

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সকাল থেকে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন হলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একাউন্টিং বিভাগে গিয়ে দেখা গেছে, পর্যবেক্ষক টিম ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রার্থী প্রতিনিধি ও ভোটারদের সঙ্গে কথা বলছেন।

তারা ভোটগ্রহণের পরিবেশ, ভোটারদের সারি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন যেন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রতিটি হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

এর আগে, দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে একযোগে চলছে ভোটগ্রহণ। শিক্ষার্থীরা নিজ নিজ অনুষদের কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিচ্ছেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি
রাঙামাটি প্রতিনিধি
Saturday, 29 August, 2026
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 19 August, 2026
গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up