Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
Published : Sunday, 2 November, 2025 at 4:28 PM

 ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান

আগামী ২০২৬-২৮ মেয়াদে রুকনদের ভোটে ফের জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

দলটির পক্ষ থেকে জানানো হয়, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন।

এরপর শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন বর্তমানে দায়িত্বে থাকা ডা. শফিকুর রহমান। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
 অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up