Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের ■ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু ■ ঢাকার আশপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ■ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের ■ দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ ■ ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান ■ রাজধানীতে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা
ঢাকার আশপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
Published : Sunday, 2 August, 2026 at 3:49 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী নির্দেশনাটি দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার চারপাশের নৌ-পথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও সভায় বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরের সৌন্দর্য বাড়াতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের (হাঁটার পথ) পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন তিনি।

গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
প্রধানমন্ত্রীর সাথে সার্জিও গরের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up