Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ চরম সংকটে পেট্রোল পাম্প ■ আজ যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ■ বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকা অবস্থান কত ■ প্রধানমন্ত্রীর সাথে সার্জিও গরের বৈঠক ■ ইরানে কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প ■ বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ■ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
প্রধানমন্ত্রীর সাথে সার্জিও গরের বৈঠক
Published : Saturday, 1 August, 2026 at 11:26 AM

প্রধানমন্ত্রী ও সার্জিও গরের বৈঠক

প্রধানমন্ত্রী ও সার্জিও গরের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর।

সফরকালে তিনি ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজ নেন। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। তার এ সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান দ্বিপাক্ষিক সংলাপেরই একটি অংশ। সফরকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
প্রধানমন্ত্রীর সাথে সার্জিও গরের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up