Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ■ বাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম ■ আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা ■ ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র ■ অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে লাঞ্চ করতে গেল বাংলাদেশ ■ একাদশে ভর্তিতে থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর ■ একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল
আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা
Published : Thursday, 13 August, 2026 at 10:55 AM

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

দেশের আরও ১২টি জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ (ডিজিটাল জামিননামা) ব্যবস্থা। জামিন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে নতুন এ ব্যবস্থা চালু হচ্ছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

জেলাগুলো হলো- টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর। আশা করা হচ্ছে, এই কার্যক্রমের ফলে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা আরও কমবে এবং আদালত, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কাজের চাপ লাঘব হবে বলে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, ‘বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে প্রচলিত বেইল বন্ড বা জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগটি বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের সময় ও অর্থ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে। এর আগে দেশের ১৬টি জেলায় তিনটি ধাপে এই ব্যবস্থা চালু করা হয়।’

আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. আজিজুল হক বলেন, ‘আগে জামিননামা (বেইল বন্ড) সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল বা কায়িক ধাপ পার হতে হতো। ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার ফলে এখন মাত্র তিনটি প্রধান ধাপেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, যা জামিন সংক্রান্ত কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করেছে।’

জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের লক্ষ্যে সর্বপ্রথম ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। দ্বিতীয় ধাপে, ২০২৬ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এটি চালু করা হয়। তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এ ব্যবস্থাটি চালু করা হয়। 

সূত্র: বাসস

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 12 August, 2026
শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য
শিক্ষা ডেস্ক
Tuesday, 11 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up