Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম
Published : Thursday, 13 August, 2026 at 11:01 AM

স্বর্ণের গয়না, ছবিঃ সংগৃহীত

স্বর্ণের গয়না, ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে এক হাজার ৬৩৩ টাকা।

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীকালে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

এর আগে গত ১১ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় এক হাজার ১০৮ টাকা। এই দাম বাড়ানোর দুদিন পর এখন আবার দাম বৃদ্ধি করা হলো।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

এর আগে গত ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫৭ হাজার ৫২২ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণের গহনা বিক্রি হয়।

স্বর্ণের গহনার দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৭৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম চার হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম চার হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম তিন হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দাম বাড়ার পর আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
সোনার দাম আরও কমলো
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up