Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল ■ কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত ■ ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৩ ■ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস ■ বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ ■ বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ■ চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্প
ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৩
Published : Wednesday, 19 August, 2026 at 2:52 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য সামগ্রী জব্দ করে পুলিশ। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন এবং ৫ লিটার দেশি মদ।

এছাড়া পুলিশের অভিযানে ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও একটি প্রাইভেটকারের রিমোট চাবি উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় অপহরণের শিকার দুই ব্যক্তিকেও উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৩
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
তিন জেলার ডিসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর
দেশ সংবাদ ডেস্ক
Monday, 17 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up