Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল ■ কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত ■ ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৩ ■ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস ■ বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ ■ বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ■ চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্প
রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
Published : Wednesday, 19 August, 2026 at 3:46 PM

অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ছবিঃ সংগৃহীত

অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ছবিঃ সংগৃহীত

অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী। আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ।

গত বৃহস্পতিবার এ রিট করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটের পক্ষে শুনানি করেন ইউনুছ আলী আকন্দ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি-(ক) উক্ত দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সে কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৩
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
তিন জেলার ডিসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর
দেশ সংবাদ ডেস্ক
Monday, 17 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up