Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বায়ুদূষণে শীর্ষে উগান্ডার রাজধানী, ঢাকার মান কত? ■ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা ■ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ■ রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪ ■ কালিয়াকৈরে বাস-পিকআপে ধাক্কায় নিহত ৩ ■ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী ■ ইরান মিশন অসম্পূর্ণ রেখেই ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন
কালিয়াকৈরে বাস-পিকআপে ধাক্কায় নিহত ৩
Published : Sunday, 16 August, 2026 at 10:58 AM

দুমড়ে মুচরে যাওয়া পিকআপ, ছবিঃ সংগৃহীত

দুমড়ে মুচরে যাওয়া পিকআপ, ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে গরুবাহী পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় এ ঘটনা ঘটে। একই সঙ্গে ১টি গরুও মারা যায়। 

নিহতরা হলেন, পিকআপে থাকা হানিফ ও আলমগীর নামে দুইজন‌ ও অজ্ঞাত একজন। 

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় চলন্ত অবস্থায় থাকা শ্যামলী পরিবহনের পিছন দিকে দ্রুতগতির পশুবাহী পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহী প্রাণ হারান এবং গাড়িতে থাকা একটি গরু মারা যায়। গুরুতর আহত হন অজ্ঞাত আরও একজন। তকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলেও ব্যাঘাত ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।

​হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফাহিম জানিয়েছে, নিহত দুই জনের পরিচয় পেলেও হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় এখনো মিলেনি। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪
রাঙামাটি প্রতিনিধি
Sunday, 16 August, 2026
কালিয়াকৈরে বাস-পিকআপে ধাক্কায় নিহত ৩
গাজীপুর প্রতিনিধি
Sunday, 16 August, 2026
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৭
চট্টগ্রাম প্রতিনিধি
Friday, 14 August, 2026
কক্সবাজারে সড়কে ঝরল ৪ প্রাণ
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 13 August, 2026
৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫৭১২ জন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up