Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
তিন মাসের মধ্যে স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ
Published : Monday, 24 August, 2026 at 3:26 PM

স্বর্ণের বার, ছবিঃ সংগৃহীত

স্বর্ণের বার, ছবিঃ সংগৃহীত

দুর্বল মার্কিন ডলারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে নতুন সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। রয়টার্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে শাফাক নিউজ এজেন্সি।

সোমবার (২৪ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে দাম ১৫ মের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এর আগে গত সপ্তাহেই স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বাজারে মার্কিন ডলারের দর কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সাধারণত ডলারের দাম কমলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের জুলাই মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় বা পিসিই মূল্যসূচক এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের বক্তব্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এসব তথ্য থেকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সুদের হার সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করবেন তারা।

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাও বাজারে প্রভাব ফেলছে। ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এর মধ্যেই বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে প্রায় অপরিবর্তিত ছিল। প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ৩৫০ ডলারে স্থির ছিল।

সূত্র: শাফাক নিউজ

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
তিন মাসের মধ্যে স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
সোনার দাম আবার  ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
যুদ্ধবিরতি শেষ হওয়ায় বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 18 August, 2026
গ্যাস সংকটে অনেক পোশাক কারখানা বন্ধ
দেশ সংবাদ ডেস্ক
Monday, 17 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up