Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কলকাতায় সাত বাংলাদেশির মরদেহ পরিবারের সদস্যের হাতে হস্তান্তর ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন ■ রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী ■ রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি ■ ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি ■ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
Published : Friday, 21 August, 2026 at 5:23 PM

রুপার বার, ছবিঃ সংগৃহীত

রুপার বার, ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে শুক্রবার মূল্যবান ধাতুগুলোর দাম বেড়েছে। রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম তিন ধাতুই চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধির পথে রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্পট রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম বেড়েছে ২ শতাংশ, প্রতি আউন্সে যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৫ দশমিক ২৯ ডলারে।

এদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৪৪ দশমিক ৪৪ ডলারে উঠেছে।

বাজারে মূল্যবান ধাতুগুলোর চাহিদা ও বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির মধ্যেই সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূল্যবৃদ্ধি দেখা গেছে।

এদিকে শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৭ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবারের লেনদেনে স্বর্ণের দাম জুনের শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়েছে ৩.৬ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৩ দশমিক ৯০ ডলারে উঠেছে।

সূত্র: রয়টার্স

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
যুদ্ধবিরতি শেষ হওয়ায় বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 18 August, 2026
গ্যাস সংকটে অনেক পোশাক কারখানা বন্ধ
দেশ সংবাদ ডেস্ক
Monday, 17 August, 2026
আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up