Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি
Published : Friday, 28 August, 2026 at 10:18 AM

১২ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি, ছবিঃ সংগৃহীত

১২ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি, ছবিঃ সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়াতে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ অর্থে ম্যানগ্রোভ ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

দুই প্রকল্পে অর্থায়নের বিষয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে।

অপর, প্রকল্প ‘এনার্জি এফিশিয়েন্সি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইই৪ডেভ)’-এ জার্মানি ৭ মিলিয়ন ইউরো বা প্রায় ১০০ কোটি ১২ লাখ টাকা অনুদান দেবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সরকারি-বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্পকারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে এ প্রকল্পের লক্ষ্য।

১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। এ পর্যন্ত দেশটি বাংলাদেশকে প্রায় ৪ বিলিয়ন ইউরোর আর্থিক ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
বিদিশাকে কারগারে পাঠানোর আদেশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up