Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
Published : Saturday, 5 September, 2026 at 5:11 PM

সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ছবিঃ সংগৃহীত

সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু নিশ্চিত করেছেন চিকিৎসক। 

নিহত যুবক কালিয়াকৈর উপজেলার বংখুরী এলাকার প্রবাসী হাসেম মিয়ার ছেলে আশাদুল ইসলাম। এছাড়াও ঘটনাস্থলে আরও দুইজন নিহত হয়। তাদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চালকসহ ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি কালিয়াকৈর আসছিল। এ সময় কাঞ্চনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা সিএনজিতে থাকা ২ যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এছাড়াও তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে আরও একজন নিহত হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up