Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সৌদি আরব ও হরমুজে হামলা, ২ শতাংশের বেশি বাড়ল তেলের দাম
Published : Monday, 14 September, 2026 at 10:10 AM

তেলের দাম বাড়তি, ছবিঃ সংগৃহীত

তেলের দাম বাড়তি, ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে নতুন করে হুথি হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। এর সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন বন্ধ থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সোমবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯০ ডলার বা ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ২৭ ডলার বা ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩২ ডলারে ওঠে। দিনের শুরুতে উভয় ধরনের তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল।

রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুথিদের হামলায় বাড়িঘর ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও প্রকাশ করা হয়। হুথিরা জানিয়েছে, তারা পাশের একটি প্রদেশে সৌদি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটিতে একটি প্রজেক্টাইল আঘাত হানার পর আগুন ধরে যায় এবং ক্রুদের সরিয়ে নিতে হয়। ইরান জানিয়েছে, তাদের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন ক্রু আহত হয়েছেন।

এর আগে শুক্রবার ড্রোন হামলার পর সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যায়। ইরাক থেকে ওই হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটি হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হতো।

পাইপলাইনটি বন্ধ থাকায় বিশ্ববাজারে মোট তেল সরবরাহের ৪ শতাংশ পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সরবরাহ সংকটের আশঙ্কা আরও জোরালো হয়েছে।

অন্যদিকে ইরানপন্থী ইয়েমেনের হুথিরা শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। এর মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বাব আল-মান্দাব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের মোট তেল সরবরাহের ৪ থেকে ৫ শতাংশ এই পথ দিয়ে পরিবহন হয়েছে।

এসব সরবরাহ সংকটের কারণে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। চার মাসের মধ্যে প্রথমবারের মতো দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশগুলো ও ইরানের মধ্যে সোমবার ওমানে নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার এ তথ্য জানিয়েছেন।

বাজার বিশ্লেষকদের মতে, ওমানের আলোচনা থেকে কার্যকর কোনো সমাধান না এলে অথবা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু না হলে তেলের দাম আরও বাড়তে পারে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দাম বাড়ার পর আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
সোনার দাম আরও কমলো
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up