Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিলেন না ট্রাম্প
Published : Friday, 2 October, 2026 at 2:52 PM

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিলেন না ট্রাম্প, ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিলেন না ট্রাম্প, ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে আসন্ন ইসরায়েলি নির্বাচনে তাকে সরাসরি সমর্থন জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং বিরোধী দলের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

নির্বাচনে নেতানিয়াহুর আবারও প্রধানমন্ত্রী হওয়া উচিত কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলকে প্রতিরক্ষায় সহায়তা করাই তার প্রধান লক্ষ্য। তবে ইসরায়েলিদের মধ্যে নেতানিয়াহুর জনপ্রিয়তা অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে পারে কি না, সাক্ষাৎকারে এ বিষয়েও ট্রাম্পকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আইজেনকোট সম্পর্কে তিনি খারাপ কিছু শোনেননি।

তবে নেতানিয়াহুকে হালকাভাবে না দেখার পরামর্শ দেন ট্রাম্প। তাঁর ভাষ্য, এর আগে অনেকেই নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ বলে ধরে নিয়েছিলেন। কিন্তু তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন।

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবানন ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলাকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

সাক্ষাৎকারে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে আগাম কোনো তথ্য নেতানিয়াহু পেয়েছিলেন কি না, সে প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। এ বিষয়ে ওঠা দাবির সঙ্গে একমত নন তিনি। ট্রাম্প বলেন, নেতানিয়াহু আগে থেকেই হামলার খবর জানলে অবশ্যই ব্যবস্থা নিতেন।

ইরানের সঙ্গে যুদ্ধ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, শুরুতে চার থেকে আট সপ্তাহের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা ছিল। তবে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পরে অভিযান আরও দীর্ঘ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাম্প বলেন, চাইলে তিনি শুরুতেই অভিযান বন্ধ করে দিতে পারতেন। কিন্তু সেটিকে যথাযথ সিদ্ধান্ত মনে হয়নি তাঁর।

হরমুজ প্রণালি বন্ধ করে ইরান কিছু সময়ের জন্য সফল হয়েছিল বলেও দাবি করেন ট্রাম্প। তবে পরে যুক্তরাষ্ট্র ওই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নেয় বলে জানান তিনি।

এ ছাড়া ইরানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, প্রস্তাবটির শর্ত যথেষ্ট ভালো ছিল না।

সুত্রঃ টাইম 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দ্বিগুণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা ফি
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 30 September, 2026
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 30 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up