Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সারাদেশে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা
Published : Tuesday, 24 November, 2026 at 5:22 PM

সারাদেশে কমতে পারে তাপমাত্রা, ছবিঃ সংগৃহীত

সারাদেশে কমতে পারে তাপমাত্রা, ছবিঃ সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দুই বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
   
আবহাওয়া অফিস জানায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৭ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এছাড়া আগামী পাঁচদিন পর সারাদেশে তাপমাত্রা বাড়তে পাওে বলে জানিয়েছে সংস্থাটি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 22 November, 2026
বৃষ্টির পরও ঢাকার বাতাস  অস্বাস্থ্যকর
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 November, 2026
বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
Friday, 20 November, 2026
ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 20 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up