Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস
Published : Friday, 20 November, 2026 at 4:46 PM

দেশজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়া, ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়া, ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব আরও এক থেকে দুই দিন থাকতে পারে। তবে আগামী রোববার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মেঘ কেটে গেলে কমতে শুরু করবে তাপমাত্রা, বাড়বে শীতের আমেজ।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবেই দেশের আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা দিয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করে।

স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে। তবে এটি পর্যায়ক্রমে নিম্নচাপ ও লঘুচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে বাংলাদেশের আকাশে আরও কিছু সময় মেঘের আনাগোনা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বলেন, শুক্র ও শনিবার বৃষ্টির প্রবণতা থাকবে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। রোববার দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি থেমে গেলেও আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের পর দুর্বল হয়ে যাওয়ার প্রক্রিয়ার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বুধবার থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও কমতে শুরু করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা কমে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবার দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবারও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার বক্তব্য অনুযায়ী, বুধবার থেকে আকাশের মেঘলা ভাব কেটে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা কমতে শুরু করতে পারে। বৃষ্টির প্রবণতা কমে গেলে শীতের আমেজও বাড়তে পারে।

দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
Friday, 20 November, 2026
ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 20 November, 2026
রাজধানীতে টানা বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 November, 2026
কপ-৩১: নজিরবিহীন নিরাপত্তা বলয়ে আনতালিয়া
আবদুল্লাহ আল মামুন, আনতালিয়া (তুরস্ক) থেকে
Thursday, 12 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up