Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত
Published : Wednesday, 25 November, 2026 at 10:44 PM

হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত, ছবি: সংগৃহীত

হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত, ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি প্রচলিত নিয়ম বা প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে ভ্রমণ নথিসহ কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে সম্পূর্ণ পৃথক বলেও স্পষ্ট বার্তা দিয়েছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ ও স্বেচ্ছায় দেশে ফেরার প্রসঙ্গ টেনে রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রত্যর্পণ অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া (প্রচলিত নিয়ম) অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে পৃথক বিষয়।’

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে মুখপাত্র বিষয়টিকে ঢাকা ও শেখ হাসিনার নিজস্ব বিষয় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘এটি হাসিনা এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। আমাদের এর সাথে আর কিছু বলার নেই।’

এ ছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও উঠে আসে। রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 2 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up