Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নিউইয়র্কে ঝড়: ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক
Published : Friday, 27 November, 2026 at 10:46 AM

নিউইয়র্কে ঝড়, ছবিঃ সংগৃহীত

নিউইয়র্কে ঝড়, ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা শক্তিশালী ঝড়ে পণ্ড হয়ে গেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের থ্যাঙ্কসগিভিং ডে উৎসব। সেই সঙ্গে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ‘থ্যাংকসগিভিং ডে’ উৎসব উদযাপন করা হয়। বছরের শেষ শস্য কাটাকে উপলক্ষ করে ১৬২১ সাল থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয় এই উৎসবের উদযাপন, পরে তা দেশটির অন্যান্য অংঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১৮৬৩ সালে আব্রাহাম লিংকন ‘থ্যাংকসগিভিং ডে’-কে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রজুড়ে থ্যাংকসগিভিং ডে উদযাপন হলেও এ উৎসবের প্রাণকেন্দ্র এখনও নিউইয়র্ক। থ্যাংকসগিভিং ডে’র দিন নিউইয়র্ক সিটিতে ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ অনুষ্ঠিত হয়; কিন্তু ঝড়ের কারনে গতকাল বৃহস্পতিবার এই পদযাত্রা হয়নি। গত ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটল।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা এক শক্তিশালী ঝড় থ্যাঙ্কসগিভিং উদযাপনে বিঘ্ন ঘটিয়েছে। এর ফলে শত শত ফ্লাইট বাতিল বা স্থগিত করতে হয়েছে এবং নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ আয়োজকরা তাদের ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই আয়োজন স্থগিত করতে বাধ্য হয়েছেন।

থ্যাঙ্কসগিভিংয়ের দিন যুক্তরাষ্ট্রের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা এই শক্তিশালী ঝড় ছুটির ভ্রমণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যা দেখা দিয়েছে এবং প্রায় ১০ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট অ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮:৩০টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে এবং ৪৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

পাশাপাশি, এ ঝড়ের কারণে পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ব্যাপক ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। মার্কিন বিদ্যুৎ পরিবিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা  ‘পাওয়ারআউটেজ ডট ইউএস’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের পাশাপাশি পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের  ৯ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না।

ঝড় থেকে নিরাপদ থাকতে নিউইয়র্কবাসীদের ঘরে থাকা, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং নিউইয়র্কের জরুরি সেবা দপ্তরের সঙ্গে সারাক্ষণ সংযুক্ত থাকার আহ্বানও জানিয়েছেন মামদানি।

সূত্র : এপি নিউ

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 21 November, 2026
সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 4 November, 2026
ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 3 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up