Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
Published : Saturday, 28 November, 2026 at 11:45 AM

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে অভিবাদন জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা এ সম্মিলনে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন এবং প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে এ আয়োজনের।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 November, 2026
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 24 November, 2026
জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ শুরু হচ্ছে সংলাপ
নিজস্ব প্রতিবেদক
Monday, 23 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up