Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ
Published : Friday, 3 January, 2025 at 11:40 AM

 ভোরে এই দুটি দুর্ঘটনা ঘটে

ভোরে এই দুটি দুর্ঘটনা ঘটে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পৃথক দুটি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ২১ জন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে ও শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে এই দুটি দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার ভোররাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে হাসাড়ায় ঢাকামুখী লেনে সামনে থাকা একটি যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হন। এ সময় আহত হন পাঁচজন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত  ও ১৬ জন আহত হন।

বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের মো. জীবন ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান নিহত হন। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি । তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

এর আগে গত শুক্রবার ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

এক্সপ্রেসওয়েটি যেন দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up