Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটে ■ জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত ■ সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব ■ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ■ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জেন-জিদের উল্লাস ■ হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ■ বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
সাভারে বাস-অ্যাম্বুল্যান্স সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু
Published : Thursday, 9 January, 2025 at 12:49 PM

একটি অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে আগ্নিকাণ্ড

একটি অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে আগ্নিকাণ্ড

সাভারে দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে করে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন তিনটি।

এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্র।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, আপাতত ৪ জনের মরদেহ পাওয়া গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব না।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
শাহবাগে পিজি হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ক্ষুধায় কাঁদছে শিশু, পকেটে টাকা নেই বাবার!
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
বিজয়নগরে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Friday, 21 November, 2025
ভূমিকম্পে ঢাকা মেডিকেলে ২০ আহত ভর্তি
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up