Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আসামি ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে শিক্ষার্থীরা
Published : Saturday, 11 January, 2025 at 2:09 PM

যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে সড়কে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা

যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে সড়কে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে এবং যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে 'ব্লকেড ও প্রতিবাদ' কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী অবস্থান নেন। এ সময় তারা আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে প্রায় এক কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেয়া হচ্ছে।

এদিকে, আন্দলোনকারীদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করছেন পুলিশ সদস্যরা। তবে ১টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আন্দোলনকারীরা কর্মসূচি অব্যাহত রেখেছেন।

প্রসঙ্গত, শ্রীনগরে গ্রেপ্তারের পর ফৌজদারি মামলার এজহার ভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে শুক্রবার রাতে বিএনপির নেতাকর্মীরা ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে বিএনপির প্রায় অর্ধশতাধিক বিশৃঙ্খল নেতাকর্মী শ্রীনগর থানায় হট্টগোল করে ওই আসামিকে ছিনিয়ে নেন বলে জানা যায়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up