Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত
Published : Sunday, 12 January, 2025 at 1:52 PM, Update: 12.01.2025 3:07:23 PM

 নিহত আবুল হাসান রতন

নিহত আবুল হাসান রতন

কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এতে আবুল হাসান রতন সভাপতি নির্বাচিত হন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

এ ঘটনার জের ধরে আজ বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৩ জন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। 

তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 21 October, 2026
টঙ্গীর কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
Wednesday, 14 October, 2026
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি
Wednesday, 14 October, 2026
নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Sunday, 11 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up