Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ প্রবাসী নিহত
Published : Tuesday, 4 March, 2025 at 5:39 AM

ইতালি প্রবাসী অভি দেওয়ান ও  নিলয়

ইতালি প্রবাসী অভি দেওয়ান ও নিলয়

চাঁদপুর শহরের পুরানবাজারে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ইতালি প্রবাসী দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (০৩ মার্চ) রাত ১১টার দিকে পুরানবাজার গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর শহরের পুরানবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)।

স্থানীয়রা ও নিহতদের স্বজনরা জানান, তারা দুজনই ইতালি প্রবাসী। গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে চাঁদপুর আসেন। সোমবার রাতে তারা দুজন একটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হন। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেলসহ পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভি মারা যান। আর নিলয়কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে পথে তারও মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ মরদেহ দুটির সুরতহাল করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটিকে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ওসি মো. বাহার মিয়া বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up